বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

চট্টগ্রামে ‘জাতীয় বৌদ্ধ যুব উৎসব’ আগামী ১৬ জানুয়ারি।


নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম |
আগামী ১৬ জানুয়ারি ২০২৬, শুক্রবার বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয় বৌদ্ধ যুব উৎসব-২০২৬’। উৎসবের অংশ হিসেবে ‘তরুণ নেতৃত্ব, প্রযুক্তি ও উদ্যোক্তার ভবিষ্যৎ’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনারও আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই-বিপ্লব হলে বিকেল ৩:০০ ঘটিকায় এই উৎসব ও সেমিনার শুরু হবে। বৌদ্ধ দর্শন, শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের সৌন্দর্য উদযাপনের মাধ্যমে আগামী প্রজন্মের বৌদ্ধ তরুণ সমাজকে সৃজনশীলতা ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
অতিথি ও আলোচকবৃন্দ:
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধন করবেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৯ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ান। সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি-র আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য এবং তরুণ উদ্যোক্তা জনাব ইসরাফিল খসরু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বিএনপি চট্টগ্রাম মহানগরের সংগঠক বাবু রুবেল বড়ুয়া।
বৌদ্ধ তরুণদের মাঝে সম্প্রীতি ও তারুণ্যের আলো ছড়িয়ে দিতে এই বর্ণাঢ্য আয়োজনে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


শেয়ার করুন

Administrator: Buddhistbd24

যদি(কিছু_জানো){ জানাে(); }নয়তো{ জানো();