নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশনের নবগঠিত উপজেলা শাখার অভিষেক, শিক্ষা সহায়তা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান আগামী ২৩ মার্চ (সোমবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। জ্যৈষ্ঠপুরা সর্বজনীন শান্তিময় বিহার প্রাঙ্গণে সকাল ৯:৩০ মিনিট থেকে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন শুরু হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন চট্টগ্রাম-০৮ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এরশাদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদী হাসান ফারুক।
অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করবেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু রুবেল বড়ুয়া হৃদয়। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব বাবু সীমাজু বড়ুয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি বাবু বিকাশ বড়ুয়া।
অনুষ্ঠানে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হবে। তাদের মধ্যে রয়েছেন:
- লায়ন সোহেল বড়ুয়া (চেয়ারম্যান, সূর্য প্রতাপ গ্লোবাল লিমিটেড)
- সেগুন প্রসাদ বড়ুয়া (উপ-বিভাগীয় প্রকৌশলী, সওজ)
- প্রকৌশলী শ্যামল বড়ুয়া (অধ্যক্ষ, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, রাউজান)
- সাধক ডালিম বড়ুয়া (প্রতিষ্ঠাতা পরিচালক, শ্রী শ্রী লোকনাথ বাবা সেবাশ্রম)
- বাবু শৈবাল বড়ুয়া লোনেট (সাধারণ সম্পাদক, বেদপাড়া নবদ্বীপ মিতালী সংসদ)
অভিষেক, শিক্ষা সহায়তা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান উদযাপন পরিষদ-২০২৬ এর সার্বিক তত্ত্বাবধানে এই আয়োজনে সাধারণ সম্পাদক রূপাল বড়ুয়া ,চেয়ারম্যান অসীম বড়ুয়া, সদস্য-সচিব বিপ্লব বড়ুয়া বিভু এবং প্রধান সমন্বয়কারী দেবানন বড়ুয়া দেবু সকল ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত থাকার জন্য বিনম্র অনুরোধ জানিয়েছেন।অভিষেক, শিক্ষা সহায়তা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান উদযাপন পরিষদ ২০২৬ কর্তৃক অনুষ্ঠানটি সফল করতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
