নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সর্বোচ্চ সাংঘিক সংগঠন ‘কারকসভা’ বা কার্যনির্বাহী পরিষদ (২০২৬-২০৩১) গঠনের লক্ষ্যে গত ১০ই মার্চ ২০২৬ এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের অক্সিজেনস্থ অরন্দিম সার্বজনীন মৈত্রী বিহারে আয়োজিত এই সভায় সর্বসম্মতিক্রমে আগামী পাঁচ বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই পরিষদে পটিয়ার কর্তলা-বেলখাইন সদ্ধর্মলংকার বিহারের ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো সভাপতি এবং চট্টগ্রামের চাঁন্দগাও সার্বজনীন শাক্যমুণি বিহারের ভদন্ত এস. লোকজিৎ মহাথেরো মহাসচিব নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী পরিষদের প্রধান নেতৃবৃন্দ:
* সভাপতি: ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো (কর্তলা-বেলখাইন সদ্ধর্মলংকার বিহার, পটিয়া)।
* মহাসচিব: ভদন্ত এস. লোকজিৎ মহাথেরো (চাঁন্দগাও সার্বজনীন শাক্যমুণি বিহার)।
* যুগ্ম-মহাসচিব: ভদন্ত কে শ্রী জ্যোতিসেন মহাথেরো (রাং-কূট বনাশ্রম বৌদ্ধ বিহার, রামু)।
* সাংগঠনিক সচিব: ভদন্ত জিনরতন মহাথেরো (তালসরা আনন্দারাম বিহার, আনোয়ারা)।
* অর্থ সচিব: ভদন্ত ধর্মপাল মহাথেরো (কুমিল্লা কনকস্তুপ বিহার)।
* প্রচার ও প্রকাশনা সচিব: ভদন্ত জ্ঞানজিৎ মহাথেরো (বাকখালী সাধনানন্দ বিহার, পটিয়া)।
সভায় উপস্থিত বৌদ্ধ ভিক্ষু ও গুণীজনরা আশা প্রকাশ করেন যে, নবনির্বাচিত এই কার্যকরী পরিষদ বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে। শান্তি, সম্প্রীতি ও সদ্ধর্মের বাণী প্রসারে এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে সভায় প্রত্যয় ব্যক্ত করা হয়।
