মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন বোয়ালখালী শাখার অভিষেক, শিক্ষা সহায়তা ও সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন

হিমেল বড়ুয়া (সম্পাদক-buddhistbd24): চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা সার্বজনীন শান্তিময় বিহারের মাঠে গত ২৩ মার্চ দিনব্যাপী বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন, বোয়ালখালী উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক, শিক্ষা সহায়তা ও সম্মাননা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন বোয়ালখালী শাখার সভাপতি বাবু বিকাশ বড়ুয়া।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-০৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু রুবেল বড়ুয়া হৃদয় এবং স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক বাবু রুপাল বড়ুয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাহফুজুর রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য জাফর আহমেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য শওকত আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আজগর, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী, ঢাকা মানারাত ডেভেলপমেন্ট প্রজেক্ট এর চেয়ারম্যান রুপায়ন কুমার বড়ুয়া,প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী, বি এন পি নেতা ওয়াহিদুল আলম ,বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর পরিচালক এপেক্সিয়ান মৃণাল কান্তি বড়ুয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি পল্টু কান্তি বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের কার্যকরী সভাপতি মিলু বড়ুয়া।মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশনের মহাসচিব বাবু সীমাজু বড়ুয়া।

সংবর্ধিত অতিথি ছিলেন- সূর্য-প্রতাপ গ্লোবাল লি:- জীবন-শিখা ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন সোহেল বড়ুয়া, দানশীল ও সমাজ স্বধর্ম সেবক সাধক ডালিম বড়ুয়া,সেগুন প্রসাদ বড়ুয়া,প্রকৌশলি শ্যামল বড়ুয়া এবং শৈবাল বড়ুয়া লোনেট।

উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা অধীর বড়ুয়া, মৈত্রীবন্ধন মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা আকাশ বড়ুয়া বাবুন বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন পটিয়া শাখার সভাপতি শৈবাল বড়ুয়া, সাধারণ সম্পাদক ব্যাংকার লিটন কুমার বড়ুয়া,বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশনের যুগ্ন সচিব প্রভাষক সৈকত বড়ুয়া, উদযাপন কমিটির চেয়ারম্যান অসীম বড়ুয়া, প্রধান সমন্বয়কারী দেবানন বড়ুয়া দেবু, সদস্য সচিব বিপ্লব বড়ুয়া বিভূ,এসহ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন, বৌদ্ধ যুব পরিষদ ও বিভিন্ন বৌদ্ধ সংগঠনের নেতৃবৃন্দ।অতিথিরা সংগঠনের ঐক্যর জাগরণ প্রকাশনার মোড়ক উন্মোচন করেন এবং প্রধান অতিথি আলহাজ্ব এরশাদ উল্লাহ এমপিসহ অতিথি বৃন্দ প্রায় শতাধিক হিন্দু,মুসলিমসহ বোয়ালখালীর ১৩ টি বৌদ্ধ গ্রামের মেধাবী-অসহায় শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন। উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিশ্বদ্বীপ বড়ুয়া এবং শিক্ষা বিষয়ক সম্পাদক শিক্ষক চম্পক বড়ুয়া।অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে সকালের নাস্তা,দুপুরের মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় এবং রাফেল ড্র এর আয়োজন করা হয়।


শেয়ার করুন

Administrator: Buddhistbd24

যদি(কিছু_জানো){ জানাে(); }নয়তো{ জানো();