বুধবার, ১৮ মার্চ, ২০২৬

বোয়ালখালীতে প্রজ্ঞা আলো ভাবনা কুঠিরে দুই দিনব্যাপী অনুষ্ঠানের শুরু কাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব আমুচিয়া গ্রামে অবস্থিত সাধনাপীঠ ‘প্রজ্ঞা আলো ভাবনা কুঠিরে’ আগামীকাল ১৯ ও ২০ মার্চ (বৃহস্পতিবার ও শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী এক ধর্মীয় পুণ্যোৎসব। পরম কল্যাণমিত্র ভদন্ত শীলানন্দ মহাস্থবিরের (ধুতঙ্গ ভান্তে) পৃষ্ঠপোষকতায় এবং ভদন্ত অপ্রমেয় স্থবিরের পরিচালনায় এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২য় বারের মতো আয়োজিত এই উৎসবে প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন আর্যপুরুষ ভদন্ত শীলানন্দ মহাস্থবির।এছাড়াও এই পুণ্যানুষ্ঠানে পূজ্য ভান্তের বিভিন্ন প্রতিষ্ঠানের আরণ্যিক আবাসিক ভিক্ষুসংঘ, জনপ্রতিনিধি ও অতিথিবৃন্দসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল হতে পুণ্যকামী বৌদ্ধ জনসাধারণ উপস্থিত থাকবেন।

উক্ত পুণ্যানুষ্ঠানে আপনি/আপনারা উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্যমন্ডিত করে বিপুল পুণ্যসঞ্চয়ের মাধ্যমে নির্বাণের হেতু সৃষ্টি করার

অনুষ্ঠানের প্রধান আকর্ষণসমূহ

দুই দিনব্যাপী এই উৎসবের কর্মসূচিতে রয়েছে:

 * বুদ্ধকীর্তন ও ২৮ বুদ্ধ পূজা।

 * ভদন্ত ধুতঙ্গ ভান্তের নবনির্মিত কুটির ও সংঘকুঠির উৎসর্গ।

 * ম্যুরাল চৈত্য উদ্বোধন।

 * অষ্টপরিষ্কার ও কল্পতরু দান।

 * ধুতঙ্গ ভান্তেকে গাড়ি দান অনুষ্ঠান।

সময়সূচী

 * ১৯ মার্চ (বৃহস্পতিবার): দুপুর ২টায় ভদন্ত ধুতঙ্গ ভান্তের শুভাগমন। বিকেলে কুটির ও ম্যুরাল চৈত্য উদ্বোধন এবং সন্ধ্যায় বাংলাদেশ বৌদ্ধ কীর্তনীয়া পরিষদ কর্তৃক ‘বুদ্ধকীর্তন’ পরিবেশনা।

 * ২০ মার্চ (শুক্রবার): সকালে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, পিণ্ডচরণ এবং ২৮ বুদ্ধপূজা। দুপুরে অতিথিদের আপ্যায়ন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন এবং বিকেলে ধুতঙ্গ ভান্তের বিশেষ ধর্মদেশনা।

আয়োজকদের আহ্বান

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই পুণ্য অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাণ লাভের পথে এগিয়ে যেতে সকল পুণ্যকামী বৌদ্ধ জনসাধারণের উপস্থিতি কামনা করা হচ্ছে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভিক্ষু সংঘ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

যাতায়াত: কাপ্তাই রাস্তার মাথা থেকে সিএনজি বা টেম্পু যোগে কানুনগোপাড়া নেমে সেখান থেকে টমটম যোগে রাবার বাগান বা গাগুলা তলা হয়ে সরাসরি পূর্ব আমুচিয়া ‘প্রজ্ঞা আলো ভাবনা কুঠিরে’ পৌঁছানো যাবে।




শেয়ার করুন

Administrator: Buddhistbd24

যদি(কিছু_জানো){ জানাে(); }নয়তো{ জানো();